ভোলায় সচেতনতা বৃদ্ধির লক্ষে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ‘এসো নেশা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এ স্লোগান কে সামনে রেখে, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ভোলা সদর উপজেলার ৬নং ধনিয়া ইউনিয়নের ইলিয়াস মিয়া মাধ্যমিক বিদ্যালয় ও নাছির মাঝি দাখিল মাদ্রাসার কোমল মতি ছাত্রছাত্রীদের সচেতনতার লক্ষ্যে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ই অক্টোবর) সকাল ১২ টায়, ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয় ও দুপুর ১ টায় নাছির মাঝি ইসলামিয়া দাখিল মাদ্রাসার হল রুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
ইয়ারুল আলম হেলাল মাস্টারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ এনায়েত হোসেন।
বক্তারা বলেন, মাদকদ্রব্য সেবনে সামাজিক, শারীরিক, মানুষিক সহ আর্থিক ক্ষতি হয়ে থাকে। তাই মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। মাদকদ্রব্যের সুফল ও কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এসময় ছাত্রছাত্রীদের, সচেতনামূলক লিফলেট ও জ্যামিতি বক্স বিতরণ করা হয়।
এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপ পরিদর্শক জিয়া উদ্দিন, মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব রিপন সরকার, মাদক বিরোধী শক্তির ভোলা জেলা সভাপতি রাশেদুজ্জামান হ্যাভেন, ইলিয়াস মিয়া ধনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল উদ্দিন, নাছির মাঝি ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র সহকারী মৌলভী মোঃ ইউসুফসহ উভয় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থী বৃন্দ।
উল্লেখ্য, মাদক দ্রব্য হলো, একটি রাসায়নিক দ্রব্য যা গ্রহণে, মানুষের স্বাভাবিক, শারীরিক ও মানসিক অবস্থার উপর প্রভাব পড়ে। মাদক দ্রব্য গ্রহণে, মানুষের শারীরিক ও মানসিক অবস্থার উল্লেখযোগ্য নেতিবাচক পরিবর্তন ঘটে।
