সর্বশেষঃ

ভোলা-বরিশাল ব্রিজ হলে ভোলা শিল্প নগরীতে পরিনত হবে

আইনশৃঙ্খলা কমিটির সভায় তোফায়েল আহমেদ

এম রহমান রুবেল ॥ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, সাবেক শিল্প ও বাণিজ্য মন্ত্রী ও ভোলা-১ আসনের মাননীয় এমপি তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা-বরিশাল ব্রিজটা যদি হয় বাংলাদেশের মধ্যে ভোলা শিল্প নগরীতে পরিনত হবে।
তোফায়েল আহমেদ বলেন, আমার একটা ইচ্ছে অপূরনীয় রয়েছে, তা হল ভোলা-বরিশাল ব্রিজ। আমি আশা করি একদিন না একদিন এই ব্রিজ হবেই। ভোলা একটি সুন্দর জায়গা। এখানে পর্যাপ্ত প্রাকৃতিক সম্পদ আছে। রয়েছে প্রচুর গ্যাস আছে। গ্যাস ভিত্তিক শিল্প কল-কারখান গড়ে উঠবে। আর ভোলা-বরিশাল ব্রিজটা যদি হয় ভোলা হবে শিল্প নগরী। রবিবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসনের কার্যালয়ে আইনশৃঙ্খলা মিটিং-এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, ভোলায় এখন মাদকের ছড়াছড়ি। আমি আশা রাখি মাদক নিয়ন্ত্রণে ভোলার প্রশাসন কাজ করবেন এবং ভোলাটা মাদক মুক্ত রাখতে হবে। তোফায়েল আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় ইলিশ সংরক্ষণে প্রতিদিন নদীতে অভিযান পরিচালনা করতে হবে। কোন রকমের চাঁদাবাজি বরদাস্ত করা হবে না।
সিভিল সার্জনের এক প্রশ্নে তোফায়েল আহমেদ বলেন, ভোলা সদর হাসপাতাল দালাল মুক্ত এবং হাসপাতালের সামনে থেকে অবৈধ সকল স্থাপনা অপসারন করতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, যে কোন অপচারের বিরুদ্ধে প্রশাসন কাজ করে যাবেন। ভোলার আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভাল এবং সন্তোষজনক।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন দেশটাকে অগ্রগতির পথে নিয়ে যাওয়ার জন্য। আমরা স্বল্পান্নোত দেশ থেকে এখন উন্নয়নশীল দেশে রুপান্তিত হতে চলছি। বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক বিশ্ব আজ এমন সব বক্তব্য দেয়। কি করে এতো কম সময় একটা দেশ কিভাবে এত উন্নতি লাভ করছে।
জেলা প্রশাসক আরিফুজ্জামান এর সভাপতিত্বে আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামিম আল ইয়ামিন, ভেলা কোস্ট গার্ড দক্ষিণ জোনের জোনাল কমান্ডার আল ফারুক মাহমুদ হোসাইন, ভোলা জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, ভোলা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ নাজমুল হাসান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ ইউনুছসহ প্রতিটি উপজেলার চেয়ারম্যান ও পৌরসভার মেয়রগণ, প্রতিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ, জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।