সর্বশেষঃ

ভোলায় বিদ্যমান পলিসি প্রয়োগ ও নতুন পলিসি উন্নয়নে মাল্টি-স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলা জেলা প্রাণি সম্পদ কার্যালয়ে বিদ্যমান পলিসি প্রয়োগ ও নতুন পলিসি উন্নয়নে মাল্টি-স্টেক হোল্ডার সভা অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সহযোগী সংস্থা ইফাদ ও পিকেএসএফ এর আরএমটিপি এর উপ-প্রকল্প “নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কুমার কুন্ডু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএসও মোঃ সাগর মল্লিক। এ সময় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অতিরিক্ত পরিচালক (হিসাব) মোঃ মোস্তফা কামাল, উপ-পরিচালক ডাঃ মোঃ খলিলুর রহমান, জেলা ডেইরি এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল হাসান, আরএমটিপি প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়িক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১০জন এলএসপিকে পুরস্কৃত করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।