সর্বশেষঃ

নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর নেই

মোঃ শাহীন কাদের (বিশেষ প্রতিনিধি): ভোলা সদর উপজেলাধীন নবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাঈমা খাতুন ভোলা সোনালী ব্যাংক কর্মকর্তা কবির আহমেদ খন্দকার এর স্ত্রী মঙ্গলবার রাত ৩.৩০ ঘটিকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। তিনি স্বামী দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজার নামাজ আলীনগর খন্দকার বাড়ির জামে মসজিদে অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পরিবার বর্গ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।