ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলায় আওয়ামী হকার্সলীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় আওয়ামী হকার্সলীগের নব কমিটি’র এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের চিলি চাইনিজ রেস্টুরেন্টে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা হকার্স লীগের আহ্বায়ক জামাল উদ্দিন জীতু’র সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল কাদের মজনু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম সাহা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ মিঠু, হকার্সলীগের সহ-সভাপতি মোঃ কবির হোসেন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন প্রমূখ। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভোলা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি জোবায়ের হোসেন নেহাল।
