সর্বশেষঃ

ভোলার উত্তর দিঘলদীতে প্রবাসীর বাড়ীতে চুরি

ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে এক সৌদি আরব প্রবাসীর বাড়ীতে চুরির ঘটনা ঘটেছে। এতে প্রয়োজনীয় কাগজপত্রসহ আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়েছে বলে জানা গেছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে উত্তর দিঘলদী ৭নং ওয়ার্ডের জয়গুপি গ্রামের প্রবাসী আবুল কাশেম মাতাব্বরের বাড়ীতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে প্রবাসী আবুল কাশেম এর বড় বোন মরিয়ম বাদী হয়ে ভোলা সদর থানায় একটি লিখিত অভিযোগ করেছে। যার নং ৯২০/২৩।
অভিযোগ সূত্রে জানা যায়, সৌদি আরব প্রবাসী আবুল কাশেম মাতাব্বরের স্ত্রী ও বাবা মা ঢাকায় বসবাস করেন। গ্রামের বাড়ীতে রুবেল নামের একজন কেয়ারটেকার রয়েছে। ২৬শে সেপ্টেম্বর বিকালে রুবেল দরজা জানালা লাগিয়ে বাড়ীতে যান। পরদিন ২৭ সেপ্টেম্বর সকালে এসে দেখেন জানালার গ্রিল ভাঙ্গা ও ঘরের দরজার তালা খুলে না। এ ঘটনা দেখে রুবেল আবুল কাশেম মাতাব্বরের বড় বোন কে ডেকে এনে বিকল্প ব্যবস্থায় ভিতরে প্রবেশ করে দেখেন, সবই এলোমেলো ও রুমের দরজা, আলমারী সবই ভাঙ্গা। ট্যাপ কল, ঝর্নাসহ যাবতীয় মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। এ বিষয়ে ভোলা সদর থানার ডিউটি অফিসার এসআই আবু জাফর বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত চলছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।