ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলার ভেলুমিয়ায় প্রতিবন্ধি ব্যক্তিদের সফলতা বিষয়ক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ভোলার ভেলুমিয়ায় প্রতিবন্ধি ব্যাক্তিদের নিয়ে সফলতা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। পল্লীকর্ম-সহায়ক ফাউন্ডেশনের পিপিইপিপি-ইইউ প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) রবিবার ভেলুমিয়া ইউনিয়নের চন্দ্র প্রসাদ গ্রামে ফকির বাড়ির উঠানে এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন। সভাপতির বক্তব্য রাখেন ভেলুমিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আবদুস সালাম মাস্টার।
সঞ্চালনায় ছিলেন প্রকল্পের কমিউনিটি মবিলাইজেশন টেকনিক্যাল কর্মকর্তা মোঃ মাসুম বিল্লাহ ও এটিও নিউট্রেশন মোঃ এমরান প্রমূখ। অনুষ্ঠানে গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে সহায়তা পেয়ে যে সকল প্রতিবন্ধি সফল হয়েছেন তাদের মধ্যে সফলতার অভিব্যাক্তি গুলো তুলে ধরে বক্তব্য প্রদান করেন, মোসাম্মৎ নুরজাহান বেগম, নাজমা বেগম ও মোঃ ছালাউদ্দিন। পরে তাদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
