লালমোহনে পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমোহন প্রতিনিধি ॥ ভোলার লালমোহন উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. তাওহীদ নামে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার বিকালে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশু তাওহীদ ঐ এলাকার মো. ইলিয়াছের ছেলে।
জানা যায়, বিকেলের দিকে শিশু তাওহীদ বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ তাকে উঠানে না দেখে খুঁজতে শুরু করেন স্বজনরা। একপর্যায়ে বসতঘর সংলগ্ন পুকুরের মধ্যে শিশু তাওহীদকে ভাসতে দেখেন তার মা। এ সময় তিনি তাকে পুকুর থেকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখানকার চিকিৎসক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাওহীদকে মৃত বলে ঘোষণা করেন। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় ঐ শিশুর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।