ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলা শহরের ফার্মেসীগুলোর ধর্মঘটে ভোগান্তিতে রোগীরা

মোঃ মনছুর আলম ॥ ভোলা ভোক্তা অধিকার অধিদপ্তর অন্যায়ভাবে ফার্মেসীতে অভিযান চালিয়ে জরিমানা করায় অভিযোগে সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত ধর্মঘট পালন করে ভোলা শহরের সকল ফার্মেসী মালিকরা। শনিবার সকালে থেকে ধর্মঘট শুরু করে তারা বিক্ষোভ মিছিল করে এবং জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করে। ঔষধ ব্যাবসায়ীরা মিছিলটি শহর থেকে শুরু করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ করে। ফার্মেসী বন্ধ থাকায় অসুস্থ্য রোগির জন্য ঔষধ কিনতে এসে বড় ধরনের ভোগান্তিতে পড়েছে রোগীর স্বজনরা।
রোগীর এক স্বজন বলেন, আমার রোগীর হাসপাতালে ভর্তি আছে, ইমারজেন্সী ঔষাধ দরকার। কিন্তু সকল ফার্মসী বন্ধ এখন ঔষধ পাবো কোথায় আমি। এমন যদি সব ফার্মেসী বন্ধ থাকে তাহলো রোগী সব মারা যাবে।
ভোলা সদর উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সভাপতি মোঃ মনসুর আলম বলেন, আমারা সরকারি আইন মেনে ঔষধ ব্যবসা করি। লাইসেন্স করে সরকারি ভ্যাট, ট্যাক্স দিয়ে ব্যাবসা করি। ব্যবসা করতে গিয়ে অনেক সময় ডাক্তার রোগীর ঔষধ লিখে এক মাসের রোগী ঔষধ নেয় এক মাসের এ আমরা তাদেরকে বক্স সহ দেয়। কিন্তু তারা কিছু পরে আবার ডাক্তার দেখালে এই ঔষধ পরিবর্তন করে দিলে বাকি ঔষধগুলো আমাদের রিটার্ন নিতে হয়, তখন তো আর বক্স দেয়না রোগীরা। আর ৫/১০ টা ঔষধ থাকে তা আমরা কেটে রাখতে হয়। এর জন্য আমাদের জরিমানা করে ভোক্তা অধিকার।
ভোলা জেলা কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির সভাপতি ফখরুল আলম চৌধুরী বলেন, আমরা ভোলায় অন্যায় ভাবে ভোক্তা অধিকার মাহমুদ হাসান ১০ হাজার টাকা জরিমানা করে এবং বলে দোকান সিলগালা করে দিবে এর প্রতিবাদে আমরা দোকান বন্ধ করে দিয়েছি। পরবর্তীতে প্রশাসনের সাথে একটি সমাঝোতায় বিকাল ৫টার পরে আমরা আবার পুনরায় দোকন চালু করি।
