ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলায় বিসিডিএস এর ইউনিয়ন কমিটি অনুমোদন

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ও ভেলুমিয়ার কেমিস্ট এন্ড ড্রাগ সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শনিবার (১২ আগস্ট) দুপুর ১২ টার সময় ভোলা জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির মিলনায়তন হলরুমে ভোলা সদর উপজেলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সাধারণ পরিষদ সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।
জানা গেছে, ১২/০৮/২০২৩-১২/০৮/২০২৪ সালের জন্য ১ বছর মেয়াদী মোট ১৭ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। মোঃ জসিম উদ্দিনকে সভাপতি করে ১৭ সদস্য কমিটির অনুমোদন দেওয়া হয়েছে ভেদুরিয়া ইউনিয়নে ও ভেলুমিয়া ইউনিয়নে। ফখরুল আলম চৌধুরী, মোঃ মনছুর আলম সভাপতি ভোলা সদর উপজেলা, সিনিয়র সহ-সভাপতি মোঃ ফজলে হাদি, মোঃ আবুতাহের সদস্য সচিবসহ নির্বাহী সদস্য নুরে আলম, মোঃ আকবর হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
