জংশন-রৌদ্রেরহাট সড়কের বেহালদশা, পথচারীদের দূর্ভোগ দেখার কেউ নাই 

বনি আমিন(ইলিশা)
ভোলা সদরের ইলিশা জংশন বাজারের মধ্যে দিয়ে একটি রাস্তা রয়েছে যা জংশন-রৌদ্রেরহাট সড়ক হিসেবে  পরিচিত। এই রাস্তা দিয়ে পূর্ব ইলিশা, রাজাপুর ও পশ্চিম ইলিশার মানুষ যাতায়াত করেন বিশেষ করে রৌদ্রের হাট, মাঝকাজী,  ক্লোজার, শান্তির হাটসহ বিভিন্ন বাজারের মানুষের এক মাত্র ভরসা এ সড়ক।
ছোট ছোট ছেলেমেয়েরা সকালবেলা এই রাস্তা দিয়ে কিন্ডারগার্ডেন, স্কুল ও মাদ্রাসায় আসতে হয়।জংশন বাজারের ৫টি প্রতিষ্ঠানের কয়েক হাজার  ছাত্র-ছাত্রী এই চর আনন্দ নামের এই রাস্তা দিয়ে আসা যাওয়া করে। দীর্ঘদিন যাবত এই রাস্তার মধ্যে ব্রিজের  কাজ চলার কারণে আরো দুর্ভোগে পড়তে হয়েছে কয়েক হাজার মানুষের।
এরই পাশাপাশি দিন দিন রাস্তার পরিস্থিতি খারাপ হওয়ার কারণে এলাকার মানুষের যাতায়াত করতে আরো বেশি কষ্ট হচ্ছে।রিক্সায় উঠলে মনে হয় সাগরে নৌকাই ঝড় উঠেছে। রাস্তার পরিস্থিতি খারাপ থাকার কারণে, ছোট ছোট ছেলেমেয়েদের কে রিক্সায় করে স্কুলে যেতে দিচ্ছেন না তাদের বাবা মা,রিক্সা থেকে পরে যাওয়ার ভয়ে।কোন অসুস্থ রোগী রাস্তা ভাঙ্গা  থাকার কারণে রিকশা অথবা গাড়ি দিয়ে ডাক্তারের কাছে নিতে ও পারছে না এলাকাবাসী, কিছু দিন আগে রাস্তা ভাঙ্গা থাকার কারণে, একটি রিক্সা উল্টে গিয়ে কয়েক জন যাএি গুরুতরভাবে আহত হয়।
এ বিষয়ে গাজীপুর মাধ্যমিক বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক মোর্শেদ আলম নোমান বলেন, কয়েক মাস ধরে, রাস্তা ভাঙ্গা অবস্থায় রয়েছে, এরইমধ্যে  ব্রিজের কাজের শুরু হওয়ার কারণে তাদের শিক্ষার্থীদের আরোও দুর্ভোগে পড়তে হয়েছে।
তাই এলাকাবাসী চাই তাদের কথা চিন্তা করে অতি দ্রুত যেন রাস্তার মেরামতের কাজ শুরু করেন। আর তা না হলে দুর্ভোগে জীবনযাপন করতে হবে এলাকাবাসীর।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।