ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে
ভোলার নতুন জেলা প্রশাসকের সাথে বিসিডিএস’র মতবিনিময় সভা

মোঃ মনছুর আলম ॥ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির পক্ষ থেকে ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামানকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময় করা হয়। রোববার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় এ মতবিনিময় করেন কমিটির নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে জেলা প্রশাসক আরিফুজ্জামান বলেন, আপনারা যদি সঠিক ভাবে মানসম্মত ঔষধ বিক্রি করেন তাহলে আপনাদের ভালো কাজের সাথে আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করবো। আর সঠিক ভাবে ব্যবসা করবেন। দেখবেন ভালো থাকবেন আর ঔষধ ব্যবসা করতে হলে সবাইকে ঔষধ প্রশাসনের আইন মেনে চলতে হবে। ফার্মেসিতে ফার্মাসিস্ট করা লোক ও বৈধ লাইসেন্স থাকতে হবে। নকল ও ভেজাল ঔষধ কেনা বেচা থেকে বিরত থাকতে হবে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। এসময় উপস্থিত ছিলেন- ভোলা জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মোঃ ফখরুল আলম চৌধুরী, ভোলা সদর উপজেলা সভাপতি মোঃ মনছুর আলম, সিনিয়র সহ-সভাপতি ফজলে হাদি, সদস্য সচিব আবু তাহের, নির্বাহী সদস্য বিমান দে, মোঃ নুরে আলম, মো আকবর হোসেন, মোঃ সহিদ, মোঃ ভুট্রু, মোঃ বাচ্চু, মোঃ মহিন, মোঃ রাসেল প্রমূখ।
