ভোলার কাচিয়ায় গরীব দুস্থদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ

ভোলার কাচিয়ায় গরীব দুস্থদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ
ভোলা প্রতিনিধি।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক ছাত্রনেতা এবং বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাকিব হোসেন মিয়ার উদ্যােগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া ও গরীব দুস্থদের মাঝে শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়েছে।
২৮শে জুন বিকালে কাচিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে রাকিব মিয়ার বাসভবনে দোয়া ও শাড়ী লুঙ্গী বিতরণ করা হয়।
দোয়া ও শাড়ী লুঙ্গী বিতরণী অনুষ্ঠানে বিএনপির সহ-সভাপতি আবদুস ছাত্তার পাটোয়ারীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কাচিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও জেলা কৃষকদলের সহ সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ।
এ সময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আলাউদ্দিন, শ্রমিক দলের সভাপতি মনির কাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি রফিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ জুয়েল, বর্তমান সহ-সভাপতি মোঃ রাব্বি প্রমুখ।
