সর্বশেষঃ

বোরহানউদ্দিনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মোঃ ইকবাল হোসেন, বোরহানউদ্দিন ॥ বাংলাদেশর বৃহত্তর রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বোরহানউদ্দিনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জুন) বিকালে উপজেলা সড়ক আলী আজম মুকুল এমপির বাসার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এতে অংশ গ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের অংগসমূহের নেতা কর্মী গন।
র‌্যালি শেষে উপজেলা আওয়ামীলীগ অফিসে দিনটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বোরহানউদ্দিন উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি মোঃ জসিম উদ্দিন হায়দার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা প্রদান করেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আজম মুকুল এমপি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আ.ন.ম আব্দুল্লাহ প্রমূখ সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।