সর্বশেষঃ

ভোলায় শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত

মনিরুল ইসলাম ॥ ‘নেসা ছেড়ে কলম ধরি, মাদক মুক্ত সমাজ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে ভোলায় শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জুন) দুপুরে আব্দুর রব স্কুল এন্ড কলেজে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতার লক্ষ্যে ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজসহ জেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ২ হাজার ৮শ’ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ধরনের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। উপকরনের মধ্যে ছিলো জ্যামিতি বক্স, স্কেল খাতা। শিক্ষকদের জন্য ছিলো মাউস প্যাড।
ভোলা আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুনের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিচালক দিদারুল আলম উপস্থিত থেকে শিক্ষা উপকরণগুলো শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। এসময়, ওই কার্যালয়ের সাব ইন্সপেক্টর শফিকুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এবং প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। জানা যায়, ইতিপূর্বেও তারা বিভিন্ন রকম খেলাধুলা আয়োজনের মধ্য দিয়ে মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং থেকে দূরে রাখার চেষ্টা করেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।