সংসদ সদস্য ও এনসিপি নেত্রী নুসরাতের বাসায় হামলার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ
ভোলায় অসহায় দুস্থদের স্থায়ী স্বাবলম্বী করলেন কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন

ইয়ামিন হোসেন ॥ শুধু চাল ডাল আলু বিতরণে অসহায়দের স্থায়ী সমাধান হয়না। সাময়িক তৃপ্তি হলেও অভাব লেগেই থাকে। খাদ্যসামগ্রীর পাশাপাশি অসহায় মানুষদের প্রয়োজন একটি স্থায়ী সমাধান। আর সেই স্থায়ী সমাধানের উদ্যোগ নিলেন ভোলার অন্যতম সেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন।
জানা গেছে, ইতিপূর্বে ভোলায় সাড়াজাগানো এই ফাউন্ডেশন এর পক্ষে এবার প্রায় অর্ধশতাধিক অসহায় দুস্থ মানুষদের স্থায়ী স্বাবলম্বী করার লক্ষ্য ব্যাটারী চালিত রিক্সা, সেলাই মেশিন, ছাগল-মুরগীর খামার ও ভ্রাম্যমাণ দোকান বিতরণ করেন। সোমবার (১২ জুন) সকাল ১১টায় ভোলা শিল্পকলা একাডেমীতে ৪০টি পরিবারের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ১২টি মোটর চালিত রিক্সা, ১১টি সেলাই মেশিন, ১৩টি ছাগল, ৩টি দোকান ও ১টি মুরগির খামার।

কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশনের উদ্যোগে স্বাবলম্বী করার লক্ষ্য বিতরণী অনুষ্ঠানে আলতাজের রহমান ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ ও কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য জাহান জেব আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক তৌফিক-ই-লাহী চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক নজরুল ইসলাম, জেলা অতিরিক্ত প্রাণী সম্পদ কর্মকর্তা দেবাশিষ কুমার কুন্ডু, ভোলা সদর মডেল থানার অফিসার ইনচার্জ শাহীন ফকির (বিপিএম), আরটিভি ও যুগান্তর প্রতিনিধি অমিতাভ রায় অপু, কাঞ্চন-ফাতেমা ফাউন্ডেশন এর নির্বাহী সদস্য সুলতান মাহমুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল, অন্যান্য সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
