বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলার উত্তর দিঘলদীতে বসত ঘর পুড়ে ছাই

মোঃ মনজুর রহমান কামরুল (উত্তর দিঘলদী) ॥ ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ৪নং ওয়ার্ডের আলী আশ্রাফ পালোয়ান বাড়ীর আনোয়ারের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার (২২ মে) বিকাল সাড়ে ৩টার দিকে আনোয়ারের স্ত্রী তার বসত ঘরে চালার সাথে ভল্লার বাসা দেখে একজনকে দিয়ে তা ভাঙ্গার জন্য বাসায় আগুন দেয়। তখন ওই আগুন দ্রুত ঘরে মাচায় লাকড়ি এবং সুপারি পাতা থাকায় ছড়িয়ে পড়ে। বাড়ীর লোকজনের ডাক চিৎকারে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে ব্যার্থ হয়ে ফায়ার সার্ভিসকে অবগত করেন। সংবাদ পেয়ে ষ্টেশন অফিসার মোঃ সুমনের নেতৃত্বে ৮ সদস্যদের একটি টিম সোয়া ৪টার দিকে ঘটনাস্থলে পৌছে প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। আনোয়ার পেশায় একজন রংমিস্ত্রী। তার ভাই এবং শশুর বাড়ীর সহযোগীতায় বসত ঘরটি নির্মাণ হয়েছিল। ঘরটি পুড়ে যাওয়ায় এতে তার প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় ৪নং ওয়ার্ডের মেম্বার আলী আজম ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অত্র ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুরকে অবগত করেন। তিনি ঢাকা থাকায় আসতে না পারলেও দুঃখ প্রকাশ করেন এবং ইউনিয়ন পরিষদের মাধ্যমে সহযোগীতার আশ্বাস দেন।
