সর্বশেষঃ

ভোলার ইলিশায় রাতের আধারে বৃদ্ধা’র জমি দখলের অভিযোগ 

স্টাফ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ৯নং ওয়ার্ডে এক বৃদ্ধার জমি দখল করে ঘর উত্তোলন করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার বিকালে ইলিশা গুপ্তমুন্সী সরজমিনে গিয়ে দেখা যায় একটি ফসলী জমির মাঝখানে ছোট একটি টিনের ঘর উঠিয়ে দখল করে রেনু বিবি নামের এক বিধবা কয়েকজন নারীকে নিয়ে গল্প করছেন।
ভুক্তভোগী রশিদ মল্লিকের বড় মেয়ে মরিয়ম বলেন, এই জমি আমরা ত্রিশ বছর যাবৎ ভোগদখল করে আসছি। হঠাৎ আমাদের আত্মীয় মোতাহার মল্লিকের ছেলে মাইনউদ্দিন ও মোসলেউদ্দিন দলবল নিয়ে জোরপূর্বক জমিতে ঘর উত্তোলন করেছে। আমরা পুলিশ কে জানালে তারা এসে কাজ বন্ধ করতে বলেছে তবুও মোসলেউদ্দিনরা কাজ বন্ধ করেনি।  রশিদ মল্লিকের স্ত্রী জানান, আমার কোন ছেলে নাই, এই সুযোগে মোসলেউদ্দিনরা যখন তখন আমাকে এবং স্বামীকে হেনেস্থা করে যাচ্ছে। ৩০ বছর পর বলছে আমাদের থেকে জমি পাবে তাই পরিষদে অভিযোগ করেছে। ওই অভিযোগের সমাধান না হতেই জোরপূর্বক ঘর উত্তোলন করেছে মোসলেউদ্দিন-মাইনউদ্দিনরা। আমরা আসলে দা, লাঠি নিয়ে মারধর করতে আসে মাইনউদ্দিনরা।
রশিদ মল্লিকের ছোট মেয়ে আসমা বলেন, আমাদের কোন ভাই নাই, তাই ওরা যা ইচ্ছে তা করেন। পরিষদে তারা অভিযোগ করেছেন সেটা সমাধান না করে জোরপূর্বক লাঠিসোঁটা নিয়ে ঘর উত্তোলন করে, জমি দখল করে আছে।
ঘর উত্তোলনের বিষয়ে মোসলেউদ্দিন -মাইনউদ্দিনের বিধবা মা জানান, এটা আমার স্বামীর সম্পত্তি তাই ঘর উঠিয়েছি। কতদিন আগে ঘর উত্তোলন করেছেন?  এমন প্রশ্নে তিনি বলেন, তিনদিন হইছে। অন্যদিকে অভিযুক্ত মোসলেউদ্দিন বলেন, আমরা পরিষদে অভিযোগ করেছি, সেখান থেকে চেয়ারম্যান মেম্বাররা রায় দিয়েছে আমাদের পক্ষে তাই দুইমাস আগে ঘর উঠিয়েছি।
আরেক অভিযুক্ত মাইনউদ্দিন বলেন, বাবার সম্পত্তি রশিদ মল্লিক জোর করে দীর্ঘ বছর ভোগদখল করেছে তাই আমরা এখন দখলে এসেছি। কতদিন ধরে আপনারা ঘর উত্তোলন করেছেন? এবং কি প্রমাণপত্র নিয়ে জমিতে এসেছেন?  জানতে চাইলে বলেন, এক-দেড় মাস হবে ঘর উত্তোলন করেছি আর পরিষদ থেকে কাগজ দিয়েছে, আমাদের পক্ষে রায় তবে রায়ের কাগজে গ্রাম আদালতের বিচারের স্বাক্ষর ছিলো না।
ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন বলেন, ঘর উত্তোলনের বিষয়ে আমি কিছুই জানিনা এবং কোন পক্ষকে-ই রায় ও দেইনি। এটা এখনো সমাধান হয়নি।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, কারো জমিদখল করে ঘর উত্তোলন করলে ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ করলে আইনগত ব্যবস্থা
 নেওয়া হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।