সর্বশেষঃ

ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হলেন যারা

ইয়ামিন হোসেন : ভোলা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন তিনজন সদস্য।
সোমবার (৮ই মে) বেলা ১১টায় ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মমিন টুলুর সভাপতিত্বে এক সভায় প্যানেল চেয়ারম্যান গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদন্ধীতায় প্যানেল চেয়ারম্যান -১ নজরুল ইসলাম গোলদার ও প্যানেল চেয়ারম্যান -৩ খাদিজা আকতার স্বপ্না নির্বাচিত হয়েছেন। এ ছাড়া প্যানেল চেয়ারম্যান-২ এর পদে খাইরুল হাসান খোকন ও আনোয়ারুল ইসলাম রিপন এ দুইজন প্রতিদন্ধীতা করেন। নির্বাচনে ৯জন ভোটারদের মধ্যে ৮ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান -২ নির্বাচিত হয়েছেন খাইরুল হাসান খোকন। বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন নর্ব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান-৩ খাদিজা আকতার স্বপ্না।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।