সর্বশেষঃ

ভোলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়নে প্রশিক্ষণ ও শিশুখাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা বাস্তবায়নে দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা ও শিশুখাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ভোলা পৌরসভার আয়োজনে পৌর সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসাবে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন ডাঃ কে এম শফিকুজ্জামান।
পৌর মেয়র মোঃ মনিরুজ্জানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র সালাউদ্দিন লিংকন, কাউন্সিলর মঞ্জুরুল আলম, মিথুন মোল্লা, ওমর ফারুক, পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম প্রমূখ। স্থানীয় সরকার বিভাগের অর্থায়নে কর্মশালায় দুই দিনে ৬০ জন করে মোট ১শ’ ২০ জন দুস্থ্য, অসহায় নারী অংশ নেবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।