বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলার ইলিশায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ॥ ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশের মাদক বিরোধী অভিযানে নিরব নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটকৃত নিরব পশ্চিম ইলিশা ২নং ওয়ার্ডের সিদ্দিক মোল্লার ছেলে।
ইলিশা ফাঁড়ির ইনচার্জ গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকালে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ নিরব কে আটক করা হয়। নিরবের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
