বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
মাহে রমজানকে স্বাগত জানিয়ে ভোলায় খেলাফত মজলিসের মিছিল

এইচ এম এরশাদ ॥ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল করেছে খেলাফত মজলিস। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৫টায় ভোলা পৌর শাখার উদ্দ্যেগে রমজানকে স্বাগত জানিয়ে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ছাবেদ হোসেন এর পরিচালনায়। পৌর শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলামের সভাপতিত্বে মিছিল ও সমাবেশ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন ভোলা জেলা শাখার সভাপতি মাওলানা আবু জাফর আব্দুল্লাহ, ভোলা সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ শিব্বির আহমেদ ওসমানী, সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কাদের, বায়তুলমাল সম্পাদক মাওলানা মোঃ ইসমাইল হোসেন জাবেদ, ছাত্র মজলিসের শহর শাখার সভাপতি মোঃ নাইম হোসেনসহ ছাত্র মজলিস ও খেলাফত মজলিসের নেতৃবৃন্দ।
