বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে বাড়ী নিয়ে আসলেন প্রবাসী
ভোলায় কোরআন খতম ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আনন্দ টেলিভিশনের ৫ম বর্ষপূর্তি পালন

ভোলায় ইয়াতিম কোরআনে হাফেজদের নিয়ে কোরআন খতম ও দোয়া মোনাজাতে মধ্য দিয়ে বে-সরকারি জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন আনন্দ টিভির ৫ম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
১১ মার্চ শনিবার ১২টায় আনন্দ টেলিভিশনের জন্মদিনের কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
আনন্দ টেলিভিশনের ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল এর সভাপতিত্বে কেক কাটেন দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদুর রহমান।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ওমর ফারুক, আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ শিমুল চৌধুরী, সিনিয়র সাংবাদিক আল আমিন শাহরিয়ার সহ অন্যান্য সাংবাদিক গন।
অনুষ্ঠানে কোরআন খতমের মাধ্যমে ইয়াতিম অসহায় শিশুদের নিয়ে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মারকায়জুল নূর ইসলামী একাডেমী ও ইয়াতিমখানা হাফেজ মাদ্রাসার প্রধান হাফেজ মোঃ মাহমুদ।
এ সময় কোরআন খতমের মাধ্যমে আনন্দ টেলিভিশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আব্বাস উল্লাহ শিকদার এর আত্মার শান্তি কামনা সহ আনন্দ টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া করা হয়।
পড়ে ৫৩ জন কোরআনের হাফেজ ইয়াতিমদের মাঝে দুপুরের খাবার ও কেক বিতরন করা হয়।
