সর্বশেষঃ

ভোলার গরু চুরির ঘটনায় দুই আসামীর ২ দিনের রিমান্ড মঞ্জুর

ইয়ামিন হোসেন ॥ ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশার আলোচিত গরু চুরির ঘটনায় আটকৃত ২ আসামী জাকির ও রোকসানার দুইদিন রিমান্ড মঞ্জুর করেছেন ভোলার বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১। বিচারক আলী হায়দার কামাল এর বেঞ্চে ১ মার্চ বুধবারে এই রায় মঞ্জুর করা হয়। বাদী পক্ষের আইনজীবী এডভোকেট মনিরুল ইসলাম ও মামলার তদন্তকারী কর্মকর্তা গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ, গত ১৮ই ফেব্রুয়ারীতে পূর্ব ইলিশার গুপ্তমুন্সী এলাকার মান্নান বেপারীর বাড়ী থেকে ৫টি জীবিত গরু ও গোশতসহ গরু জবাই সামগ্রী উদ্ধার করেছে পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয়রা। এই ঘটনায় মাকসুদ নামের এক গরুর মালিক ৭জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছে যার নং-৩২/২৩। ঘটনার দিনই রোকসানা ও পরবর্তীতে জাকিরকে গ্রেপ্তার করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।