লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলায় ব্র্যাকের বার্ষিক সভা অনুষ্ঠিত

এনজিও বিষয়ক প্রতিনিধি ॥ ভোলায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবী) কর্মসূচীর দিনব্যপী বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ভোলা সার্কিট হাউসে আঞ্চলিক ব্যবস্থাপক আব্দুল মালেক জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভোলা জেলা প্রশাসনের এনডিসি, ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ। সভায় বিএম/এবিএমদের মধ্যে Best performer award, Best CSA award, Long time service award প্রদান করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্র্যাককে প্রশংসায় ভাসিয়েছেন। মুহুর্মুহু করতালির মাধ্যমে তার বক্তব্যকে অভিবাদন জানানো হয়। তিনি বলেন, এ পর্যন্ত ব্র্যাকের যত কর্মসূচী পরিদর্শন করেছি, সেখানে লক্ষ্য করেছি ক্লাইন্টকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবার জন্য ব্র্যাক কর্মীদের আন্তরিকতার কোন ঘাটতি নাই। তিনি আরো বলেন, ব্র্যাক বহির্বিশ্বে বিভিন্ন ভাবে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে। তিনি ভোলা জেলায় ব্র্যাকের কর্মসূচি বাস্তবায়নে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। আরো উপস্থিত ছিলেন ব্র্যাকের সকল কর্মসূচির কমকতাবৃন্দ।
