সর্বশেষঃ

ভোলার শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ শিক্ষার্থীদের স্বত:স্ফুর্ত অংশগ্রহণের মাধ্যমে শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় সপ্তাহ ব্যাপী বর্ণিল ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় শান্তিরহাট ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। অত্র বিদ্যালয়ের খেলার মাঠে সারাদিন ব্যাপী এই আয়োজনে গান, নাচ, কৌতুক, সচেতনামূলক নাটক, ইসলামিক সংগীত, সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকল ছাত্র-ছাত্রী, অবিভাবক ও সূধীবৃন্দ এতে অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতায় ১০টি খেলার মাধ্যমে শিক্ষার্থী, শিক্ষক ও বিদ্যালয় স্টাফদের মধ্যে ইনডোর ও আউটডোর খেলার আয়োজন করা হয়। অত্র বিদ্যালয়ের খেলার মাঠ এক বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে বিজয়ীদের মাঝে ১ম, ২য় ও ৩য় পুরস্কার সহ মোট ১০ টি ক্রেষ্ট ও সনদ। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক পাপন চৌধুরী, ছাত্রলীগের সাবেক সম্পাদক রিয়াজ মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগ সদস্য মোঃ সুমন, মোঃ ওবায়দুল্লাহ, আজিজ মেহেরাব মোল্লা, সহ সভাপতি ভোলা জেলা ছাত্রলীগ, রাশেদুজ্জামান হ্যাভেন, সহ সভাপতি, ও সাবেক সাধারণ সম্পাদক ভোলা সদর উপজেলা, ইমরান হোসেন কিরন, সহ সভাপতি, ইউসুফ শোয়েব, যুগসাধারণ সম্পাদকসহ শিক্ষক-শিক্ষার্থী সহ অভিভাবক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ফজলু কাদের মজনু মোল্লা বলেন, প্রধানমন্ত্রীর হাত ধরে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখন সবার হাতে হাতে মোবাইল, মোবাইল ব্যবহার করে শিক্ষাক্ষেত্রে পড়াশোনার জন্য ব্যাপক ভূমিকা রাখছে। আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ। পড়াশোনা করে ভবিষ্যতের উজ্জ্বল করতে হবে সকল শিক্ষার্থীদের। সুশিক্ষায় শিক্ষিত হলে বাংলাদেশে শিক্ষার হার এগিয়ে যাবে। একই সাথে বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।