লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলায় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

এনজিও বিষয়ক প্রতিনিধি ॥ ভোলায় জেলার ব্র্যাক শিক্ষা কর্মসূচি ‘পাশে আছি’ প্রোগ্রামের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারী) সকালে সদর উপজেলার ব্যাংকের হাটে অনুষ্ঠিত অনুষ্ঠানে মোহাম্মদ হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথামিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম। এ সময় তিনি বলেন, শতভাগ শিশুকে স্কুলমুখী করণের ক্ষেত্রে ব্র্যাকের এই উপকরণ বিতরণ পদ্ধতি অত্যন্ত ফলপ্রসু হবে বলে আমি মনে করি।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এজাজুল হক। এ সময় ৬২ নং ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো: শাহে আলম, ব্র্যাক শিক্ষা কর্মসূচীর আঞ্চলিক ব্যবস্থাপক মো: শফিকুল ইসলাম, ডেপুটি মেনেজার শিলা রানী, মো: সিরাজুল ইসলামসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ। শিক্ষা উপকরণ পেয়ে শিশু অবিভাবকগণ খুব খুশি হন।
