লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলার পশ্চিম ইলিশায় ডিস ব্যবসায়ীর মেশিন-তারসহ মালামাল চুরির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ ভোলার পশ্চিম ইলিশায় এক ডিস ব্যবসায়ীর মেশিন, তার চুরি করে নেয়ার অভিযোগ উঠেছে আনোয়ার হোসেন সাদ্দাম, আঃ জলিল, আবুল কাশেম বেপারী, মোঃ কামাল, মোঃ নাছির এর বিরুদ্ধে। গত ৭ ও ১৬ ফেব্রুয়ারী পৃথক পৃথক সময়ে এ ঘটনা ঘটানো হয়। এ ঘটনায় ব্যবসায়ী মোঃ হাছান বাদী হয়ে ১৬ ফেব্রুয়ারী বিকেলে ভোলা সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হাছান গংদের সাথে একই এলাকার মোঃ আনোয়ার হোসেন সাদ্দাম গংদের সাথে জমি-জমা নিয়ে আগ থেকেই বিরোধ চলে আসছে। তাদের ওই বিরোধ নিয়ে ভোলার বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। যার নং-৬৭৭/২২। বাদী একজন স্যাটেলাইট ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন যাবত পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, রাজাপুরসহ বিভিন্ন এলাকায় স্যাটেলাইট ব্যবসা পরিচালনা করে আসছেন। তার সাথে আনোয়ার গংদের মধ্যে জমি নিয়ে বিরোধ থাকায় তাঁরা তাকে (হাছান) কে ব্যবসা করতে দিবে না বলে হুমকি দেয়। গত ৩ জানুয়ারী বিবাদী আনোয়ার হোসেন সাদ্দাম ও আঃ জলিল হাছানকে হুমকি-ধমকি দিয়ে তিনি ভোলা সদর মডেল থানায় একটি জিডি করেন। যার নং-২৬৩, তারিখ-৫/০১/২০২৩। তার পরিপ্রেক্ষিতে গত ২ ফেব্রুয়ারী বিবাদীগণ হাছানকে মারধর করলে তিনি (হাছান) বিজ্ঞ আদালতে ৫ ফেব্রুয়ারী একটি মামলা দায়ের করেন, যা চলমান রয়েছে। বিবাদীগণের বিরুদ্ধে কেন আদালতে মামলা দেয়া হয়েছে তাই ক্ষিপ্ত হয়ে গত ৭ ফেব্রুয়ারী রাতে বিবাদীগণ পূর্ব পরিকল্পিতাভাবে আনোয়ার হোসেন সাদ্দাম, আঃ জলিল, আবুল কাশেম বেপারী, মোঃ কামাল, মোঃ নাছির এর নেতৃত্বে তার (হাছান) এর ডিসের তার, মেশিন রাতের আধারে চুরি করে নিয়ে যায় এবং কিছু জায়গায় তার কাটিয়া ছড়াই ছিটাইয়া রাখে। সকালে হাছান তার ব্যবসায়ীক বিভিন্ন স্থানে গেলে তার ও মেশিন দেখতে না পেয়ে বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। এ ঘটনায় হাছানের অন্তত ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।
আরো জানা গেছে, ঘটনার দুই দিন আগে বিবাদীগণ হাছানকে ইলিশা রাস্তা রমাথায় দেখিয়া অকথ্য ভাষায় গালমন্দ করেন। হাছান তখন প্রতিবাদ করলে বিবাগীগণের সাথে কথা কাটা-কাটি হয়। এক পর্যায়ে বিবাদীগণ হাছানকে ব্যবসা করতে দিবেন বালে পুনরায় হুমকি দেয়। এ বিষয়টি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার ও গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আলাপ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বাদী হাছান প্রশাসনের কাছে সৃষ্ট ঘটনার তদন্ত সাপেক্ষে সুষ্ঠ বিচার কামনা করেছেন।
এ বিষেয়ে অভিযুক্ত আনোয়ার এর সাথে ঘটানার বিষয় সম্পর্কে জানতে (০১৭১১—৬০৩) যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন মন্তব্য করে বলেন, হাছানের সাথে আমাদের বিরোধ রয়েছে ঠিক, কিন্তু তার ও মেশিন চুরির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
