লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলায় প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক মালিকদের মিলন মেলা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার মালিকদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১০ টার দিকে এই মিলন মেলার আয়োজন করেন কোরালিয়া বঙ্গবন্ধু পার্কে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর ভোলা জেলা সভাপতি জাহিদুল হক শুভ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মমিন টুলু।

আরিফুর রহমান লিটন এর উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভোলা জেলা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সিনিয়র সহ-সভাপতি মোঃ জামাল হোসেন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, বন্ধন হেল্থ কেয়ার এর চেয়ারম্যান মোঃ সাদ্দাম হোসেন, ভোলা স্কয়ার মেডিকেল সার্ভিস সেন্টার এর চেয়ারম্যান মোঃ মনছুর আলম, মর্ডান ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ভোলা ল্যাবএইড মেডিকেল সার্ভিস সেন্টার এর চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন অনন্য প্রতিষ্ঠানের চেয়ারম্যান/ব্যাবস্থাপনা পরিচালকবৃন্দ। বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করেন এবং সবাইকে শান্তনা পুরুস্কার দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।
