লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলা বাংলা ইশারা ভাষা দিবস পালিত

এম জামিল হোসেন ॥ ‘বাংলা ইশারা ভাষার প্রসার, শবণ প্রতিবন্ধী ব্যক্তির অধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলা ইশারা ভাষা দিবস। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের একং ভোলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের ষৌথ আয়োজনে ভোলা চিলড্রেনস প্রতিবন্ধী কেন্দ্রের হল রুমে এক আলোচনা সভা অনষ্ঠিত হায়েছে।
এ সময় ভোলা জেলা সমাজসেবা অধিদপ্তর সহকারী পারিচালক কাজী গোলাম কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রাজিব আহমেদ। অনুষ্ঠানে বিশেষ ছিলেন ভোলার্স চিলড্রেন প্রতিবন্ধী কেন্দের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন। এ সময় স্বাগত বক্তব্য বাখেন ভোলা ফিজিও থেরাপি বিশেষজ্ঞ সাইদুর রহমান, ভোলার্স চিলড্রনস স্কুলের ইশারা বিষয়ক শিক্ষক মাসুমা বেগম, নাছির উদ্দিনসহ প্রমূখ।
এছাড়া ও দিবসটি উপলক্ষে ভোলা জেলা শবণ ও বাক প্রতিবন্ধী উন্নয়ন সংস্হা আয়োজনে গাজীপুর রোড তাদের কার্যালরে সামনে থেকে একটি র্যালিটি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এসময় সংস্থর সভাপতি আমিরুল হক, সাধারণ সম্পাদক মো: জাহিদুল ইসলাম, যুগা সাধারণ সম্পাদক আকবার হোসেন, কোষাধক্ষ মো: আফজাল হোসেন রনিসহ প্রায় অর্ধশত শ্রবণ প্রতিবন্ধী উপস্থিত ছিলেন।
