লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলায় এ রব স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতকে ঘিরে উৎসবের আমেজ
ওয়াজেদ-শাফিয়া-আনোয়ারা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান

স্টাফ রিপোর্টার ॥ ভোলায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ রব স্কুল এন্ড কলেজের অনুষ্ঠিত হয়ে গেলো বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৩ অনুষ্ঠিত হয়েছে। সোমবার এরব স্কুল এন্ড কলেজের মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে সভাপতিত্ব করেন এরব স্কুল এন্ড কলেজের অধক্ষ্য শাফিয়া খাতুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ এর চেয়ারম্যান আবদুল মমিন টুলু। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মইনুল হোসেন বিপ্লব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্স এর পরিচালক শফিকুল ইসলাম, ভোলা জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মো: আজিজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, নতুন প্রজন্মকে দেশ ও জাতীয় চেতনার সাথে সম্পৃক্ত করতে তাদেরকে পরিপূর্নভাবে ক্রীড়া ও সংস্কৃতি চেতনায় গড়ে তুলতে হবে। এর মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক মনোবল বৃদ্ধি পাবে বলেন জানান। এসময় তারা আরো বলেন, আমাদের তরুণরা খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় উৎকর্ষতা র্জনের মাধ্যমেই আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার মতো বিজয় অর্জন করবে।
সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসব শুরু হয়। দলগত ডিসপ্লে, মশাল প্রজ্জ্বলন, মার্চ পাস্টের পর বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, দৌড়, যেমন খুশি তেমন সাজো, স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অতিথি ও অভিভাবকদের জন্য বাস্কেটে বল নিক্ষেপ সহ প্রভৃতি। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান,বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রথম থেকে তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কার এবং ওয়াজেদ- সাফিয়া-অনোয়ারা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। প্রতিবছর পঞ্চাশ হাজার টাকা করে এ বৃত্তি প্রদান করা হবে এ বছর ৩৩ জনের মধ্যে এই বৃত্তি প্রদান করা হয়। সম্মিলিত মেধা তালিকায় প্রথম ২০০০ টাকা দ্বিতীয় পনেরশো টাকা এবং তৃতীয় এক হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়। ওয়াজেদ শাফিয়া আনোয়ারা ফাউন্ডেশন বৃত্তিপ্রধান অনুষ্ঠানে ছেলে বীরমুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
