লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
ভোলায় জাহিদুল হক শুভকে বিসিডিএস এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির ভোলা জেলা শাখার নব নির্বাচিত কমিটির পক্ষ থেকে সোমবার (৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টায় এ্যাপোলো মেডিকেল সার্ভিসেস সেন্টারে ভোলা জেলা প্রাইভেট ডায়াগনষ্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভকে ফুলেল শুভেচ্ছা জানান ও মত বিনিময় করেন।
মতবিনিময়কালে ভোলা জেলা প্রাইভেট ডায়াগনষ্টিক ও ক্লিনিক মালিক সমিতির সভাপতি জাহিদুল হক শুভ বলেন, আমরা সবাই মিলে স্বাস্থ্য ব্যবস্থাকে আরো এগিয়ে নিয়ে যাবো। কারণ কেমিস্টস্ এন্ড ড্রাগ সমিতি এবং ডায়াগনষ্টিক এন্ড ক্লিনিক মালিক সমিতির কাজ স্বাস্থ্য সেবা নিয়ে তাই তিনি সবাইকে মিলেমিশে কাজ করার পরামর্শ দেন। ভোলা জেলা কেমিস্টস্ এন্ড ড্রাগিস্টস্ সমিতির সভাপতি মোঃ ফখরুল আলম চৌধুরী এবং সিনিয়র সভাপতি মিন্টু কর্মকার সহ নির্বাহী সদস্য মোঃ ইব্রাহীম, মোঃ মনছুর আলম, মোঃ সাদ্দাম হোসেন, নান্টু কর্মকার, মোঃ রাসেল প্রমূখ।
