লালমোহনে ইউএনওর স্বাক্ষর জাল করে ভুয়া আদেশ তৈরি করে বিদ্যালয় ভবন ভাঙার পাঁয়তারা !
মাওলানা নাঈম’র রোগ মুক্তি কামনায় ভোলায় দোয়া মাহফিল

এইচ এম এরশাদ ॥ বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা শাখার সাধারণ সম্পাদক ও ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোবাশ্বিরুল হক নাঈম’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ভোলা সদর উপজেলা জমিয়াতুল মোদাররেছীনে পক্ষ থেকে বাদ আছর শহরের নতুন বাজার বোর্ডি মসজিদে এ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা মোঃ আবদুল লতিফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ গ্রহন করেন ভোলা দারুল হাদিস কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ রুহুল আমিন, দৌলৎখান উপজেলা জমিয়াতুল মোদাররেছিনের সভাপতি মাওলানা মোঃ আব্দুস সামাদ এবং ভোলা সদর উপজেলার সকল মাদরাসা প্রধান শিক্ষক, শিক্ষক, আলেম, ইমামগণ উপস্থিত ছিলেন। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মোঃ ফয়জুল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ কোরালিয়া মাদ্রাসার সুপার মাওলানা মোঃ হারুন।
