সর্বশেষঃ

সনদ পেল স্বাধীন যুব উন্নয়ন সংস্থা

স্টাফ রিপোর্টার ॥ যুব উন্নয়ন সংস্থার যুব উন্নয়ন অধিদপ্তর থেকে নিবন্ধন সনদ পেয়েছে স্বাধীন যুব উন্নয়ন সংস্থা। সংস্থার পক্ষে সনদ গ্রহণ করেন সংস্থাটির নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ১১ টায় যুব উন্নয়ন অধিদপ্তর ভোলার উপ-পরিচালক মো. আবেদ শাহ এ সনদ তুলে দেন।
সনদ পেয়ে স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. রাকিবুল ইসলাম বলেন, যুকদের বেকারত্বের হার কমানো ও মানুষের আত্মকর্মসংস্থান সৃষ্টি করাই আমার প্রধান লক্ষ্য। সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষদের নিয়ে কাজ করার পত্যায় ব্যাক্ত করেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে সনদ পেয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা যুবউন্নন কর্মকর্তা টিএসএম ফিদা হাসান এবং বেসরকারি উন্নয়ন সংস্থা অগ্রদূত সংস্থা-এ এস এর নির্বাহী পরিচালক মো: জাকির হোসেন চৌধূরী, স্বাধীন যুব উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো: রাকিবুল ইসলাম সহ অন্যারা।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।