সর্বশেষঃ

আজকে হামজা জেলে এর জন্য আমরা হুজুরেরাই দায়ী- ভোলায় আল্লামা তারেক মনোয়ার

ইয়ামিন হোসেন : আজকে আমির হামজাসহ আলেমরা জেলে কেনো?  এই জন্য আমাদের মত হুজুরেরাই দায়ী বলে মন্তব্য করেন দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ ইস্ট লন্ডন জামে মসজিদের খতিব আল্লামা তারেক মনোয়ার। রবিবার ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতাবাজার মাহফিল কমিটির আয়োজনে তিনদিন ব্যাপী ২৮তম তাফসীর মাহফিলের সমাপনী দিনে প্রধান অতিথি বয়ানে একথা বলেন তিনি।

আল্লামা তারেক মনোয়ার বলেন, কুরআনের এই পথটি বড় কঠিন, আপনারা তো চাঁদের এপিট দেখেন অপর পিঠ দেখছেন না। এসময় তিনি বলেন, আমাদের কোন সন্তান কে এই পথে আসতে দিবো কিনা জানিনা।
তারেক মনোয়ার বলেন, আমরা জমিনে আল্লাহ্ শক্তি নিয়ে চলি কোন শয়তানের শক্তি নিয়ে চলিনা। কোন মোনাফেক কুরআনের দাওয়াত বন্ধ করতে পারবে না ইনশাল্লাহ।
সমাপনী বয়ানে দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ তারেক মনোয়ার বলেন, আমাদের অনেক পীর সাহেবরা অনেক টাকার মালিক, কিছু পীর রেগুলার মদও খান। আগের পীরদের মানুষ গরু ছাগল মুরগী দিতেন বরকত হবে বলে । এত টাকার মালিক সে পীরেরা দূর্যোগে মানুষের পাশে আসে না । তারেক মনোয়ার বলেন,আমরা কাউকে ভয় পেয়ে কুরআনের মাহফিলে কথা বলিনা, যত বাধাই আসুক কুরআন হাদিসের কথা বলবোই আমি।
তিনদিন ব্যাপী তাফসীর মাহফিলের সমাপনী দিনে দলমত নির্বিশেষ কয়েক হাজার মুসুল্লিরা অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।