সর্বশেষঃ

ভোলায় আইনজীবী সমিতির মেধাবী সন্তানদের বৃত্তি ও সংবর্ধনা প্রদান

( এসএসসিতে গোল্ডেন এ প্লাস পাওয়া ভোলা প্রেসক্লাব সভাপতি এডভোকেট নজরুল হক অনু’র ছেলে ও ভোলা সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী নুওয়াইসির হক রিদমকে বৃত্তি ও ক্রেস্ট প্রদান করছেন ভোলা জেলা আইনজীবী সমিতির সধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুল হক লিটু। )

স্টাফ রিপোর্টার ॥ আইনজীবী সমিতি ভোলার বিজ্ঞ সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল রবিবার (১৫ জানুয়ারী) বিকালে সমিতির দক্ষিণ ভবনে এ সংবর্ধনা দেয়া হয়।
জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এডভোকেট মোঃ ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সাধারণ সম্পাদক এডভোকেট মাহাবুবুল আলম লিটু কৃতি ছাত্র-ছাত্রীদের হাতে বৃত্তির নগদ অর্থ, সর্টিফিকেট এবং ক্রেস্ট তুলে দেন। অনুষ্ঠানে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ১১জন ছাত্র-ছাত্রীদের মাঝে এ বৃত্তি প্রদান করা হয়। এ সময় অনুষ্ঠানে ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ছালাহ উদ্দিন হাওলাদার, এডভোকেট রেজাউল করিম ফারুক, এডভোকেট মাহতাব আহমেদ, এডভোকেট মোঃ ইউসুফ, এডভোকেট মোঃ হাসান শরীফসহ জেলা আইনজীবী সমিতির সদস্য ও তাদের পরিবার বর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি বছর আইনজীবী সমিতির সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি ও সংবর্ধনা দেয়া হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।