সর্বশেষঃ

ভোলায় শীতার্তদেরকে কম্বল দিলেন প্রেসক্লাব সম্পাদক শামস্ মিঠু

মাহে আলম মাহী॥ ভোলায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) সকালে শহরের বিএবিএস রোডের ডায়াবেটিক হাসপাতালের কম্পাউন্ডে দেশের স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ও ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রতিদিনের সহযোগিতায় প্রায় ৩ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে এ কম্বল বিতরণ করেন ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামস্ উল আলম মিঠু।

এ সময় কম্বল নিতে আসা সাধারণ মানুষের উদ্দেশ্যে প্রেসক্লাব সম্পাদক মিঠু বলেন, গত কয়েকদিন যাবত শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় সমাজের অসহায় মানুষ গুলো চরম বিপাকে পড়েছেন। তাই তাদের কথা চিন্তা করে দেশের স্বেচ্ছাসেবী সংস্থা আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে ও ভোলার জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রতিদিনের সহযোগিতায় আজকের এই কম্বল বিতরণ কর্মসূচি সত্যি প্রশংসিত। এভাবেই যদি দেশের বিত্তবানরা সমাজের দুস্থ ও অসহায়দের পাশাপাশি নিম্ন আয়ের মানুষদের কাছে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, তাহলে তীব্র শীতেও ধনী ও মধ্যবিত্তদের মতো নিম্ন আয়ের মানুষগুলোও একটু শান্তিতে বসবাস করতে পারবে।
এ সময় উপস্থিত ছিলেন, ভোলার জনপ্রিয় পত্রিকা দৈনিক ভোলার বাণীর সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা প্রেসক্লাবের কার্য নির্বাহী পরিষদের সদস্য মোঃ ওমর ফারুক ও আল আমিন শাহরিয়ার, বনিক বার্তার জেলা প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক এইচএম জাকির, ভোরের কাগজ এর জেলা প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক এইচএম নাহিদ, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও ভোলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক এম রহমান রুবেল, ভোলা প্রতিদিন এর প্রকাশক শাখাওয়াত শাকিল, দৈনিক ভোলার বাণীর স্টাফ রিপোর্টার ও বিজয় বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি মাহে আলম মাহী, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি অনিক আহমেদ, ইয়ারুল আলম হেলাল, আশিকুর রহমান শান্ত, মেহেদী হাসান, টুটুল, মেসকাত, অজিত, আরিফ, সোহেল রানাসহ ভোলা প্রেসক্লাব ও জেলার বিভিন্ন সাংবাদিক বৃন্দ।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।