ভোলায় শিক্ষকদের দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ভোলায় স্কুল ভিত্তিক শিক্ষার্থীদের নিউট্রিশন বিষয়ক শিক্ষকদের একদিন কর্মশালা শিবপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয় শেখ রাসেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগ ইউনিসেফের আয়োজিত একদিনের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন বরিশাল বিভাগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের পরিচালক প্রফেসর মোঃ মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ভোলা সিভিল সার্জন ডা শফিকুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধব চন্দ্র দাস ও ইউনিসেফ বরিশাল অফিসার রমা সাহা ও নিউট্রেশন কনসালটেন্ট মিসেস নাজনীন এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে চরফ্যাশন উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহিউদ্দিন শাহীন, মনপুরা উপজেলা শিক্ষা অফিসার মোঃ টিপু সুলতান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুন নাহার, জেলা শিক্ষা অফিসের ট্রেনিং অফিসার মোঃ মাইন উদ্দিন ও সিনিয়র সাংবাদিক মোকাম্মেল হক মিলনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে উপস্থাপনয় ছিলেন জেলা শিক্ষা অফিসের গভেষণা কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। বিশেষ করে মেয়েদেরকে অর্থাৎ তাদেরকে সুন্দর ভাবে বেড়ে উঠা সহ বয়ঃসন্ধির সময় আতষ্ক না হয় সেদিকে খেয়াল পরিবারের মধ্যে থেকে মা এবং স্কুল শিক্ষক গণ খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সরকার মেয়েদের শিক্ষার জন্য উপবৃত্তি প্রদান সহ পাঠ্য বই বিনামূল্যে বিতরণ করছেন সরকার। প্রধান অতিথি বরিশাল বিভাগ ইউনিসেফের কতৃপক্ষকে ধন্যবাদ জানান এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য এবং ভবিষ্যতেও শিক্ষকদের কর্মশালা অব্যাহত রাখতে অনুরোধ করেন।
বিশেষ অতিথি ভোলা সিভিল সার্জন ডা শফিকুল ইসলাম বলেন, বয়ঃসন্ধির সময় আতষ্ক হয়ে পড়ে মেয়েরা। আতঙ্কিত না হয়ে মেয়েরা মায়ের সাথে শেয়ার করার জন্য আহ্বান জানান এবং স্কুলের সময়ে শিক্ষকগণ খেয়াল রাখতে হবে। তিনি আরো বলেন, স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সাধারণ জ্ঞান সম্পর্কে গুরুত্ব দিতে হবে। তিনি বাল্য বিবাহ প্রতিরোধে করণীয় সম্পর্কে গুরুত্ব দিয়ে বলেন মেয়েদের বাল্য বিবাহ না দেয়ার জন্য অনুরোধ করেন। উল্লেখ্য এই কর্মশালায় চর ফ্যাশন উপজেলা ও মনপুরা উপজেলার অর্ধ শতাধিক শিক্ষক গণ অংশগ্রহণ করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।