অসময়ের বৃষ্টিতে স্বপ্নভঙ্গ, লোকসানের শঙ্কায় ভোলার সবজি গ্রামের কৃষকেরা
ভোলায় সৈয়দ আহমদ ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদরাসায় ছবক অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলা সড়ক নাছির উকিল বাড়ি সংলগ্ন সৈয়দ আহমদ ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ইশার নামাজ শেষে ছাত্রদের মাঝে এ ছবক দেয়া হয়। ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ হাসিবুর রহমান, হাফেজ মুহাম্মদ আল আমিন, মোঃ জাবের হোসেন মহিন, মোঃ ইসমাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ আঃ রব।
