ভোলা সদর উপজেলা সড়ক নাছির উকিল বাড়ি সংলগ্ন সৈয়দ আহমদ ছিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসায় ছবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) ইশার নামাজ শেষে ছাত্রদের মাঝে এ ছবক দেয়া হয়। ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাফেজ মুহাম্মদ হাসিবুর রহমান, হাফেজ মুহাম্মদ আল আমিন, মোঃ জাবের হোসেন মহিন, মোঃ ইসমাইল হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র মাদাসার পরিচালক হাফেজ মাওলানা মোঃ আঃ রব।
সম্পাদকঃ মো: হারুন অর রশীদ