বিশ্ব শিক্ষক দিবসে বাবেশিকফো’র আলোচনা সভা ও র‌্যালি

৫ই অক্টোবর আন্তর্জাতিক শিক্ষক দিবস। এই দিনটি শিক্ষকদের পেশাগত সম্মান, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার একটি বিশেষ দিন। বিশ্বের ২০০টির ও বেশি দেশ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে থাকে। শিক্ষকদের প্রিয় সংগঠন ‘বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম (বাবেশিকফো)’ এই দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম দেশের বঞ্চিত শিক্ষক কর্মচারীদের অধিকার আদায়ের বলিষ্ঠ কণ্ঠস্বর। বিশ্ব শিক্ষক দিবস অনুষ্ঠানটি জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে দেশের সর্ব স্তরের সম্মানিত শিক্ষকগণকে উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপন হয়েছে।
এবার বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল- “শিক্ষার রূপান্তর শুরু হয় শিক্ষকদের দিয়ে”। অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিষয় ছিল “বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ”- এমপিওভুক্ত শিক্ষকদের মাঝে বিরাজমান পেশাগত বৈষম্যের একমাত্র সমাধান “এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণ। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ড. শামসুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ এমপি। সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মো. আব্দুল আজিজ এমপি। সাবেক শিক্ষা সচিব ও বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এর কিউরেটর নজরুল ইসলাম খান (এন আই খান)। কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মোছা. মাহমুদা সিদ্দিকা। পপি লাইব্রেরীর এমডি অধ্যক্ষ মোঃ আল আমিন।


সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সভাপতি সাইদুল হাসান সেলিম’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল প্রবন্ধ পাঠ করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সম্মানিত মহাসচিব আঃ খালেক। আলোচনা অনুষ্ঠানে শিক্ষক বক্তারা বিশ্ব শিক্ষক দিবস এর তাৎপর্য, শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।
বিশেষ অতিথি কুষ্টিয়া-১ আসনের মাননীয় সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশাহ এমপি, সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মো.আব্দুল আজিজ এমপি, সাবেক শিক্ষা সচিব ও কিউরেটর, বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর জনাব নজরুল ইসলাম খান (এন আই খান), অধ্যক্ষ মোঃ আল আমিন সরকারসহ সকল অতিথি বিশ্ব শিক্ষক দিবস এর তাৎপর্য আলোচনার পাশাপাশি শিক্ষকদের বিভিন্ন সমস্যার সাথে একমত পোষণ করেন ও সমস্যাসম্মুহ সমাধানের প্রয়োজনীয় ব্যাবস্থা নেয়ার জন্য প্রধান অতিথি মহোদয়কে অনুরোধ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- শিক্ষক নেতা- অধ্যক্ষ এবিএম গোলাম নূর, অধ্যক্ষ হুমায়ূন কবির কামাল, বাসেদ আলী, কামরুল হাসান, অধ্যক্ষ খাইরুল আলম, সৈয়দ শওক্তুজ্জামান, মোঃ হোসেন, হাসিনা মমতাজ, সোহেলী পারভিন, আনোয়ার হোসেন, আব্দুর রহিম মাতবর, অলি আজাদ, কাজি আনোয়ারসহ আরও অনেকে। আলোচনা অনুষ্ঠান শেষে এক র‌্যালির আয়োজন করা হয়। আলোচনা সভাটি উপস্থাপনা করেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, যুগ্ম মহাসচিব মোঃ রেহান উদ্দীন ও যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গোলাম সাদেক।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।