বরিশাল বিভাগের সেরা স্বেচ্ছাসেবী মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদ

বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলন মেলায় স্বেচ্ছাসেবী প্লাটফর্ম বরিশাল বিভাগ কৃর্তক ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের সন্তান, মানবিক পুলিশ সদস্য জীবন মাহমুদকে বরিশাল বিভাগের সেরা স্বেচ্ছাসেবী-২০২১ সম্মাননা দেওয়া হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) শুক্রবার সকাল ৯টায় বরিশাল শিল্পকলা একাডেমিতে দিনব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বরিশাল বিভাগীয় স্বেচ্ছাসেবী মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন হায়দার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে জীবন মাহমুদকে
মানবিক পুলিশ সদস্য শওকত হোসেন এ সম্মাননা তুলে দেন।
জীবন মাহমুদ জানান, আমাকে এ পদকে ভূষিত করার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। স্বেচ্ছাসেবী ফ্লাট ফর্ম বরিশাল কে আমি আপনাদের কাছে ঋণী। যাঁরা দেশ-বিদেশ থেকে আমার ছোট ছোট অবদানগুলোতে সকল প্রকার সাহায্য সহযোগিতা করে পাশে ছিলেন এবং আমার কাজ গুলো সকল শ্রেণির মানুষের কাছে তুলে ধরে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাঁদের মধ্যে অন্যতম হচ্ছেন আমেরিকার জুই আন্টি প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ভাইবৃন্দ। পদক প্রাপ্তির পিছনে গণমাধ্যম প্রতিনিধিবৃন্দের ভূমিকা উল্লেখযোগ্য। আমি আপনাদের কাছেও ঋণী, আপনারা আমার ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো প্রতি-মুহূর্তে প্রচারের মধ্যে তোলে ধরে কাজের অগ্রগতিকে আরও বৃদ্ধি করে চলেছেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।