ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
হাফিজ ইব্রাহীম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন আজমল হুদা মিঠুন

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকায় স্থাপিত হাফিজ ইব্রাহীম মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেলেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ আজমল হুমা মিঠুন। তিনি মঙ্গলবার (২ জুলাই) থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০ বছর আগে কলেজটি প্রতিষ্ঠিত হয়। অনেক চড়াই-উৎড়াইয়ের মাঝেও শিক্ষক-কর্মচারী সকলেই তাদের সর্বোচ্চ ত্যাগের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটি পড়ালেখার মান ধরে রেখেছেন। দীর্ঘ ২০ বছর পর অবশেষে গত মাসে কলেজটি এমপিওভূক্তের ঘোষণা দেয় সরকার। এতে করে কলেজের শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তির বার্তা বয়ে যাচ্ছে।
তাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে মনোনিত করায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ড. দিপু মনি, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, সাবেক অধ্যক্ষ এবং কলেজ গভর্নিং বডির সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কলেজকে আগের চেয়ে সুন্দরভাবে এগিয়ে নিতে তিনি সকলের সহযোগীতা কামনা করেছেন।
