ভোলার সাবেক মন্ত্রী মোশারেফ হোসেন শাজাহানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
ভোলায় বন্ধুজন স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত

ভোলা সদর উপজেলার চরসামাইয়া বন্ধুজন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ইং সনের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১৬ জুন) বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাবিবা আক্তার, মাহমুদুল হাসান। এ সময় বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শিক্ষার অনির্বাণ হাতিয়ার সামগ্রী তুলে দেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সহিদ তালুকদারসহ অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ফয়েজুল ইসলাম দুলাল হাওলাদার, আব্দুস শহিদ মিয়া প্রমুখ। অনুষ্ঠানে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ কামাল হোসাইন।
