সর্বশেষঃ

সাহিত্য ও দরিদ্র মাতৃত্ব কল্যাণ গবেষণায় স্বর্ণ পদক পেলেন মাতৃবন্ধু এএইচএম নোমান

সাহিত্য ও দরিদ্র মাতৃত্ব কল্যাণ গবেষণায় স্বর্ণ পদক পেয়েছেন ডরপ্ এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে মুনীর চৌধুরীর সভাকক্ষে ড. দীনেশ চন্দ্র সেন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ ও আচার্য দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটি, ভারত এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মহতী অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ নুরুদ্দিন, সিংগাইর সরকারি কলেজ ও সভাপতি ড. দীনেশচন্দ্র সেন গবেষণা কেন্দ্র, বাংলাদেশ। ড. দীনেশচন্দ্র সেন স্মৃতি স্বর্ণ পদক ২০১৯ অর্পণ করা হয় সাহিত্য ও দরিদ্র মাতৃত্ব কল্যাণ গবেষণায় ডরপ্ এর প্রতিষ্ঠাতা এএইচএম নোমান-কে। এছাড়াও চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া-কে শিক্ষা ও গবেষণার জন্য স্বর্ণ পদক প্রদান করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।