ভোলায় পানি নিষ্কাশনের দাবীতে কৃষকদের মানববন্ধন, ২ কোটি টাকার ফসল নষ্ট
বোরহানউদ্দিনের মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়ের ৩ মেধাবী ছাত্রের জিপিএ-৫ অর্জন

সম্প্রতি ২০২১ইং সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে প্রধানমন্ত্রী এ ফল প্রকাশ করেন। এর আগে প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করেন শিক্ষামন্ত্রী। ফলাফলে মোট পাশের হার ৯৩.৫৮ শতাংশ। পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। এতে রয়েছে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়েরও ৩ মেধাবী ছাত্র। তারা হলেন- মোঃ নাঈম (১০২২২৮), পিতা: মো. কামরুল ইসলাম, মাতা: মারজান বেগম। মোঃ রাহাদ হোসেন (১০২২২৯), পিতা: মো. নুরে আলম, মাতা: বিনু বেগম। এবং আব্দুর রাজ্জাক মেহেদি (১০২২৩০), পিতা: মো. শহিদুল ইসলাম, মাতা: রুজিনা আক্তার।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসাইন জানান, জিপিএ ৫ প্রাপ্ত ৩ মেধাবী ছাত্রসহ আমার মোট ৬০ জন শিক্ষার্থী সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। বিশেষ করে যে ৩জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে তারা যেন তাদের ভবিষ্যতের সকল ধাপে এ সফলতার ধারা অব্যাহত রাখতে পারে তাদের জন্য সর্বদা দোয়া ও ভালোবাসা থাকবে।
