লালমোহন উপজেলার সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ নজরুলের মৃত্যুতে এমপি শাওনের শোক

ভোলার লালমোহন উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ একেএম নজরুল ইসলাম মঙ্গলবার (২১ ডিসেম্বর ) সকাল ১১ঘটিকার সময় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তিনি ভোলা জেলার কিংবদন্তি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার সাবেক সভাপতি এবং লালমোহন উপজেলা পরিষদের ৩ বারের সাবেক চেয়ারম্যান ও লালমোহন শাহবাজপুর কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন।
এদিকে অধ্যক্ষ এ.কে.এম নজরুল ইসলাম এর মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ভোলা -৩ (লালমোহন -তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন । মরহুমের আত্মার মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তিনি। পবিত্র ওমরা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন এমপি শাওন। সেখান থেকে তিনি শোক প্রকাশ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন।
