ভোলায় প্রতিবন্ধিদের বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন

ভোলায় ৩০ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস এবং ২৩ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে ভোলা জেলা শ্রবন ও বাক প্রতিবন্ধি উন্নয়ন সংস্থার আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১০ টার সময় ভোলা প্রেসক্লাবের সামনে এ বর্ণাঢ্য র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমিরুল হক, সহ-সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আফজাল হোসেন রনি প্রমূখ।
সংগঠনের সভাপতি জানান, সমাজে ঝরে পড়া, কর্মহীন হয়ে পড়া, বাক প্রতিবন্ধিদের জন্য সমাজের সকলস্তরের বিত্তশালীরা যদি সহানুভূতির হাত বাড়িয়ে দেয় তা হলে প্রতিবন্ধিরা সমাজে আর পাঁচজন মানুষের মত চলতে পারবে।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।