ভোলার বাণী পরিবারের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নুরুন্নবী চৌধুরী শাওন এমপি

ভোলার আঞ্চলিক জনপ্রিয় দৈনিক ভোলার বাণী পত্রিকা পরিবারের আয়োজনে জন্মদিনে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দৈনিক ভোলার বাণী পত্রিকার উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, ভোলা (লালমোহন-তজুমদ্দিন) এর অভিভাবক আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
লালমোহনে এমপি মহোদয়ের বাসভবনের কেক কেটে ফুলেল শুভেচ্ছা প্রদানের মাধ্যমে ৫২ তম শুভ জন্মদিন উদযাপন করেন ভোলার বাণী পরিবার। দৈনিক ভোলার বাণী পত্রিকার সম্পাদক মাকসুদুর রহমান এর সভাপতিত্বে ও ভোলার বাণী পত্রিকার উপস্থিত সদস্যদের সার্বিক সহযোগিতায় উক্ত শুভ জন্মদিন উদযাপিত অনুষ্ঠানে এসময় উপস্থিত থেকে শুভেচ্ছা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ভোলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মোঃ ওমর ফারুক, দৈনিক ভোলার বাণী পত্রিকার বার্তা সম্পাদক ও আজকাল পত্রিকার জেলা প্রতিনিধি শিমুল চৌধুরী, ভোরের কাগজের জেলা প্রতিনিধি এইচ এম নাহিদ, ভোলার বাণীর ব্যবস্থাপনা সম্পাদক ইমরান হোসেন, বিশেষ প্রতিনিধি শাহিন কাদের, স্টাফ রিপোর্টার ও আনন্দ টেলিভিশন এর ভোলা প্রতিনিধি এম রহমান রুবেল, রিপোর্টার জামিল হোসেন, আরিফ হোসেন রাঢ়ী, ওমর সিরাজি, বাংলাবাজার প্রতিনিধি এইচ এম এরশাদ প্রমূখ।
ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে ভোলার বাণীর এমন সুন্দর আয়োজনে পরিবারের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করে সকলের আন্তরিক ভালোবাসা ও দোয়া কামনা করেন করোনা যদ্ধো নুরুন্নবী চৌধুরী শাওন এমপি। জন্মদিনের ফুলেল শুভেচ্ছা প্রদান শেষে উপস্থিত ভোলার বাণীর সদস্য ও আমন্ত্রিত অতিথিবৃন্দ কেক কেটে ৫২ তম শুভ জন্মদিন উদযাপন করেন।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।