সর্বশেষঃ

ভোলার ইলিশায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নে আন্তর্জাতিক প্রতিবন্ধি দিবস পালিত হয়েছে। পল্লী কর্ম সহায়ক ফাউ্েন্ডশনের প্রসপারিটি প্রকল্পের আওতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা এ কর্মসুচির আয়োজন করে। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘কোভিডোত্তর বিশ্বের টেকসই উন্নয়ন” প্রতিবন্ধী ব্যক্তির নেতৃত্ব ও উন্নয়ন।
সকালে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর। বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক আবু বকর তানবির, টেকনিক্যাল অফিসার লাভলিহুড মোঃ মনিরুল ইসলাম, পুস্টিবিদ বাবুল আখতার, এড়িয়া ম্যানেজার মোঃ নুর মোহাম্মদ ও শাখ ইনচার্য মোঃ ফরহাদ।
বক্তারা বলেন, একটি আদর্শ সমাজ বলতে তাদেরকেই বোজায় যেখানে দুর্বল মানুষদের নিয়ে অনেক দুর এগিয়ে যাওয়া যায়। তাই সমাজ থেকে প্রতিবন্ধকতা দুর করাই দিবষটির লক্ষ। এ ছাড়াও প্রতিবন্ধীর ধরন, কারন ও প্রতিকার সমুহের উপর আলোচনা করা হয়।

ফেসবুকে লাইক দিন

আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ।